1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় প্রতারণামূলক মামলায় বাদীকে জরিমানা, মামলা খারিজ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

গাইবান্ধায় প্রতারণামূলক মামলায় বাদীকে জরিমানা, মামলা খারিজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩০২ বার

আনোয়ার হোসেন শামীম
গাইবান্ধা প্রতিনিধি:
মিথ্যা ও বিরক্তিকর ছানী মামলা করায় বাদীকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিয়েছেন গাইবান্ধার একটি আদালত। বাদীর মামলা খারিজ করে দিয়ে ক্ষতিপূরণের অর্থ সরকারী তহবিলে প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে গাইবান্ধার সাঘাটা সহকারী জজ আদালতের বিচারক কাউসার পারভীন এই আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, প্রতারণামূলকভাবে ২১/১১ নম্বর ছানী মামলা আনয়ন করায় মামলার বাদীকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ সরকারী তহবিলে প্রদানের নির্দেশ দেন। বাদী ক্ষতিপূরণের অর্থ স্বেচ্ছায় প্রদান না করলে আদালতের মাধ্যমে সরকার পক্ষ আদায় করে নিতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সাঘাটা সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মো: নুরুন্নবী এই আদেশের সত্যতা স্বীকার করে বলেন, মিথ্যা মামলায় এভাবে ক্ষতিপূরণের আদেশ দিলে মিথ্যা মামলা করার সাহস পাবেনা কেউ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net