1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে স্ত্রীর লাথির আঘাতে স্বামীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

চট্টগ্রামে স্ত্রীর লাথির আঘাতে স্বামীর মৃত্যু

অশোক দাশ,সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ২৭২ বার

সীতাকুণ্ডে স্ত্রীর লাথির আঘাতে স্বামীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৫ নং সমাজের ১ নং ওয়ার্ড সলিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার জঙ্গল সলিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী স্বামীর অন্ডকোষে লাথি মারার কারনে অসুস্থ হয়ে পড়লে ওইদিনই অসুস্থ অবস্থায় স্বামীকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
আজ ৯ অক্টোবর ভোর সাড়ে পাঁচটায় নিজ ঘরে অসুস্থ অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহত আবুল হাসেম (৫৫) সিরাজগঞ্জ জেলার চলঙ্গা থানার আগরপুর ইউনিয়নের মছের আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, স্ত্রীর লাথির আঘাতে (স্পর্শ কাতর স্থানে) গুরুতর আঘাতপ্রাপ্ত হয় স্বামী।
ধারণা করছি ব্যথার আঘাতে লোকটি স্ট্রোক করে মৃত্যু বরণ করেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net