1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিকদাইরে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩২তম ওরশ শরীফের মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চিকদাইরে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩২তম ওরশ শরীফের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শাহাদাত হোসেন,রাউজানঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৬৫ বার

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা- ১এর উদ্যোগে মহান ২৬শে আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩২তম ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর রবিবার বাদে এশা চিকদাইর হক ভাণ্ডারীর দায়রা শরীফে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তকরির করেন মাইজভাণ্ডারী একাডিমীর সদস্য আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বায়েজিদ শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মজিবুল হক মাইজভাণ্ডারী।সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সহ-অর্থ সম্পাদক মোঃ সাজ্জাদ ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ মাহাবুল আলম, আলমগীর, সাবেক সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক,সাবেক সভাপতি মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম,সাংগঠনিক সম্পাদক কে. এম. রাশেদ,হোসাইন মোহাম্মদ ইসমাইল,অর্থ সম্পাদক জাগের হোসেন, প্রচার সম্পাদক জিয়া উদ্দিন বাবলু, হেলাল,আবুল কালাম, মানিক, তানবীর,রিপন,সুমন,শাহিন সুজন, জুয়েল, শয়ন,এমরান,সাহেদ প্রমুখ।মিলাদ ক্বিয়াম শেষে দেশ,জাতি ও মুসিলম উম্মাহ্ কল্যাণ কামনা করে মোনাজাত করেন প্রধান অতিথি আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী।পরে আশেক ভক্তদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।এরপরে জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net