1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর পলাশে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন 

নরসিংদীর পলাশে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

(নরসিংদী) নাসিম আজাদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৮৮ বার

পলাশ উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোকে সাংগঠনিকভাবে শক্তিসালী করার লক্ষে, নরসিংদী ২ থেকে নির্বাচিত মাননীয় সাংসদ ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান দিলীপের দিকনির্দেশনার অংশ হিসেবে আজ ১৫ অক্টোবর বিকেল তিনটায় নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা,পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বজলুল করিম পাঠান চন্দন।
গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীরের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা কৃষক লীগের আহবায়ক আমিনুল ইসলাম, প্রবাসী লীগ কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক নূর আলম স্বপন ও গজারিয়া ইউনিয়ন ছাত্র লীগ সাধারণ সম্পাদক রুহুল আমীন স্বপন প্রমুখ।

গজারিয়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচন সম্পর্কে প্রধান অতিথি সৈয়দ জাবেদ হোসেন বলেন, দলীয় ভাবে যাকে নৌকা প্রতীক দেওয়া হবে তার পক্ষে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে। আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারিনা বলে তিনি সবাইকে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net