1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারী-শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নারী-শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে

গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৩২ বার

পাহাড়-সমতলে বর্বরোচিতভাবে নারী-শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার সিপিবি নারী শাখা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবির নারী শাখার প্রধান সুপ্রিয়া ঘোষের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাধারণ স¤পাদক জয়িতা হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের স্কুল বিষয়ক স¤পাদক মাসুদা আকতা,মহিলা ফোরামের জেলা আহবায়ক ইসরাত জাহান লিপি, নারীমুক্তি কেন্দ্রের সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা সহ প্রমুখ। বক্তারা নোয়াখালী বেগমগঞ্জে দুষ্কৃতিকারী বখাটে দেলোয়ার বাহিনী কর্তৃক প্রকাশ্যে বর্বরোচিত নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সহ রংপুরের আদিবাসী তরুণী রুখিয়া রাউত এর ধর্ষণ-হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তাঁরা বলেন, “এদেশে বখাটে, ধর্ষক, নারী লাঞ্ছনাকারীরা শাস্তি পায় না, বরং নিরাপরাধ ভুক্তভোগীকেই বারবার লাঞ্ছিত হতে হয়। ভয়ে ভীত হয়ে থাকতে হয়। আইন অপরাধীদের খুঁজে পায় না। বিচারহীনতার কারনে এসব ঘটনা ঘটছে। পুঁজিবাদী ভোগবাদী সংস্কৃতি এর জন্য দায়ী। তার কারনে দীর্ঘ হচ্ছে নির্যাতিতার সারি। অতীতে এমন ঘটনা বারবার ঘটেছে। নারীর নিরাপত্তা বিধানে সরকার ও প্রশাসনের উপর্যুপরি ব্যর্থতায় অপরাধীদের দৌরাÍ্য দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে।” নেতৃবৃন্দ সকল মুক্তমনা মানুষকে এই জঘন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং সেই সাথে নারী নির্যাতন প্রতিরোধে গনতান্ত্রিক -সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net