1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে ১ জনের মৃতদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে ১ জনের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩২৮ বার

কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে মোঃ ইউনুস (৩৫) প্রকাশ লালু নামের ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা একটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

মোঃ ইউনুস প্রকাশ লালু শহরের নতুন বাহারছড়া সেন্ডেল ফিশারি এলাকার নুরুল আবছারের ছেলে।

এই খবর নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা শফিউল্লাহ শেখর।

তবে এখনো খোঁজ মেলেনি মোঃ বেলাল (২২) এর।

রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নৌকাডুবিতে আব্দু শুক্কুর (৩২) নামের এক ব্যক্তি উদ্ধার হলেও নিখোঁজ ছিল দুইজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শখ করে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মোঃ ইউনুস, মোঃ বেলাল ও আব্দু শুক্কুর।

নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারি নৌকাটি ডুবে যায়। ১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হয়ে যায়।

স্থানীয় মাঝি-মাল্লারা বলেন, এরা পেশাদার জেলে নয়। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তাঁরা ৩ জন নৌকা নিয়ে যখন নদীর মাঝে চলে যায় তখন স্রোতের প্রবল বেগের কারণে নৌকা উল্টে যায়।

ফায়ার সার্ভিস কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনার পর পরই তারা উদ্ধার তৎপরতা শুরু করেছে। বেলা একটার দিকে এক জনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো সন্ধান মেলেনি আরেকজনের। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net