1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার মোংলায় দুর্বৃত্তের হামলায় জখম ওয়ার্ড মহিলা আ’লীগের সভানেত্রী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

বাগেরহাট জেলার মোংলায় দুর্বৃত্তের হামলায় জখম ওয়ার্ড মহিলা আ’লীগের সভানেত্রী

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২২৯ বার

বাগেরহাট জেলার, মোংলায় মুখোশধারী দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও মানবাধীকার কর্মী শিউলী ইয়াসমিন (৪৫)। স্থায়ী বন্দর এলাকার পাওয়ার হাউজ মোড়ে দলীয় কার্যালয়ের সভায় যাওয়ার পথে শুক্রবার বিকালে তার ওপর এ হামলা চালানো হয়।

এ সময় এলোপাথাড়ি মারধর সহ প্রকাশ্য রাস্তার ওপর তাকে শ্লীলতাহানী করারও অভিযোগ করেছেন তিনি। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত সময় তার অবস্থা অবনতি হলে শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরোধীতা করায় একটি মহল তার ওপর দীর্ঘদিন ধরে নাখোশ এবং তাকে ঘায়েল করতে নানা চক্রান্তে লিপ্ত হয়। তাই জীবননাশের হুমকীর মুখে গত তিন মাস আগে মোংলা থানায় সাধারণ ডায়রী করেন শিউলী ইয়াসমিন। এতে ওই মহলটি ক্ষুব্দ হয়ে ওঠে।

গত শুক্রবার বিকালের দিকে শিউলী ইয়াসমিন বন্দর এলাকার পাওয়ার হাউজ মোড়ে দলীয় কার্যালয়ে এক সভায় যোগদানের জন্য যাওয়ার সময় পথিমধ্যে মটরসাইকেল যোগে আসা ৩-৪জন মুখোশধারী তার গতিরোধ করে এবং গালমন্দ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারীরা ধারালো অস্ত্র দিয়ে শিউলী ইয়াসমিনকে মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর সহ প্রকাশ্য রাস্তার ওপর বিবস্ত্র এবং শ্লীলতাহানী করে। এক পর্যায় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মুখোশধারীরা মটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে। অবস্থা অবনতি দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শনিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি হয়েছে। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় প্রচুর রক্ত ক্ষরন হয়েছে, সম্পুর্ন সুস্থ্য হতে অনেক দিন সময় লাগবে বলে জানায় চিকিৎসকরা।

শিউলী ইয়াসমিন পৌর সভার বন্দর এলাকা ৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন এবং পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির কর্মী হিসেবে কাজ করছেন। তাই বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের বিরোধীতা করায় এলাকার একটি মহল তার জীবননাশের নানা প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীদের ২/৩ জনকে তিনি চিনতে পেরেছেন বলে জানায় হামলার শিকার শিউলী ইয়াসমিন।

এ হামলার ঘটনায় ওই তিন জন সহ অজ্ঞাতনামা উল্লেখ করে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net