1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে সামসুলহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সীলস্বাক্ষর জালিয়াতির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বাগেরহাটে সামসুলহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সীলস্বাক্ষর জালিয়াতির অভিযোগ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫৪৬ বার

বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক সীল স্বাক্ষর জালিয়াতী ও অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার দাবী করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ১ সদস্য জেলা শিক্ষা অফিসার এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত লিখিত অভিযোগে জানা গেছে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ শেখ সম্প্রতিক সময়ে রুপালী ব্যাংক বেতাগা বাজার শাখা হতে তার বেতনের জামানতে একটি লোন উত্তোলন করেছেন। নিয়মানুযায়ী সেই লোনের আবেদন ফর্মে তাঁর প্রত্যায়নকারী কর্তৃপক্ষ হিসাবে ম্যানেজিং কমিটির সভাপতি/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সীল ও স্বাক্ষরের প্রয়োজন হয়। সেই সীল স্বাক্ষরে উক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে তাহার লোনের আবেদন ফর্মে সভাপতি অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরের স্থানে উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম হিসামূল হককে উপজেলা মাধ্যমিক মিক্ষা কর্মকর্তা সাজিয়ে স্বাক্ষর করান। শুধু তাই নয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সীল মোহরও জাল করে ব্যাংকে জমা দিয়ে লোন উত্তোলন করেছেন। যা অনিয়ম ও দুর্নীতির সামিলমাত্র। এছাড়াও তাহার বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন তহবিলের একাধিক আর্থিক হিসাবে ব্যাপক অনিয়ম দুর্নীতির ও অর্থ আত্বসাতের নানা অভিযোগ এনে ম্যানেজিং কমিটির সদস্য শেখ আকতারুজ্জামান টুকু ৭ অক্টোবর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ শেখ এর সাথে আলাপ করা হলে তিনি লোনের আবেদন ফর্মে একাডেমিক সুপারভাইজারকে দিয়ে স্বাক্ষর ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সীল মোহর ব্যাবহারের বিষয়টি স্বীকার করে বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মারা যাওয়ায় তিনি এই পথ অবলম্বল করেছেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এসএম হিসামুল হক এর সাথে আলাপ করা হলে তিনি স্বাক্ষর করার বিষয়টি স্বীকার করে জানান, প্রধান শিক্ষকের অনুরোধে আমি সরল মনে স্বাক্ষর করেছি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) অসিম কুমার দাশ এর সাথে কথা বলা হলে তিনি বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মারা যাওয়ায় পদটি এখন শুন্য রয়েছে। সেই পদে স্বাক্ষর করার কারো নিয়ম নাই। যদি কেউ করে থাকেন তাহালে নিয়মনীতিমালা মোতাবেক ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net