1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহানবী (সঃ)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

মহানবী (সঃ)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৪৯ বার

ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় বাগেরহাট জেলার, চিতলমারী উপজেলা ওলামায়ে কেরাম পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার জুম্মাবাদ (২.৩০ মিনিটে) শহীদ মিনার চত্ত্বর এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার মোড় হতে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী ওলামায়ে কেরাম পরিষদের আহবায়ক ও চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসার মুহতামিম পীরে কামেল হযরত মাওলানা আব্দুর রহমান।

ওলামায়ে কেরাম পরিষদের সদস্য সচিব ও চিতলমারী আলীয়া মাদ্রাসা সুপার মাওলানা এস এম ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, আড়–য়াবর্নী রফিকুল ইসলাম কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ ইব্রাহীম ফারুকী, কলিগাতির হুজুর আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস, বড়গুনি কওমিয়া মাদ্রসার মাওলানা সাখাওয়াত হোসাইন, কাননচক কওমিয়া মাদ্রসার মাওলানা ও ক্বারী জাহাতাব হোসাইন, বারাশিয়ার মাওলানা কেরামত আলী এবং আড়–য়াবনী ফজলুল উলুম কওমিয়া মাদ্রাসার মাওলানা শাহাদাৎ হোসাইন প্রমূখ।

বক্তারা এসময় ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান। এছাড়া বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net