1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার তরুণী রাজশাহী থেকে ফেরার পথে যশোরে ধর্ষণের শিকার! অভিযুক্ত আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

মাগুরার তরুণী রাজশাহী থেকে ফেরার পথে যশোরে ধর্ষণের শিকার! অভিযুক্ত আটক

মোঃ সাইফুল্লাহ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৭৫ বার

৮ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে যশোরে মাগুরার এক বাসযাত্রী তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পরিবহন শ্রমিক মনির হোসেনকে আটক করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই তরুণী মাগুরা জেলার শালিখা উপজেলার বাসিন্দা। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এমকে পরিবহনের একটি কোচে বৃহস্পতিবার রাত ১১টায় রাজশাহী থেকে যশোর মনিহার বাসস্ট্যান্ডে এসে পৌছান ওই তরুণী। এসময় তার গন্তব্য মাগুরার শালিখাতে যাওয়ার কোন বাস না থাকায় তিনি মনির হোসেন নামে পূর্ব পরিচিতি এক বাস কন্ডাক্টরকে সাহায্যের জন্যে ফোন দেন। খবর পেয়ে মনির এসে তার নিজের গাড়িতে তুলে বকচর এলাকায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে।

এদিকে যাত্রীবিহিন বাসে একজন নারীকে তুলে নিয়ে যাওয়া দেখে পিছু নেয় মনিহার এলাকার আরও কয়েকজন পরিবহন শ্রমিক। পরে তাদের কাছে খবর পেয়ে রাতেই পুলিশ তরুণীকে উদ্ধার ও অভিযুক্ত মনিরকে আটক করে।

এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net