1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সারাদেশে অব্যাহত খুন- ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার

মাগুরায় সারাদেশে অব্যাহত খুন- ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫১৫ বার

ধর্ষক-যৌন নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে এবং ধর্ষণ বিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সোমবার ঢাকা রোডে অবস্থিত কাঁচা বাজার আড়তের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।

সমাবেশ শেষে ঢাকা রোড থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী ( বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি)। সমাবেশ পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু (বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য)। বক্তব্য প্রদান করেন , গণকমিটির যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ (সভাপতি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী ),বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার নেতা বাহারুল হায়দার বাচ্চু। বক্তাগণ বলেন, সারাদেশে নারী-শিশু ধর্ষণ-নিপীড়ন এক ভয়াবহ রূপ ধারণ করেছে। ঘরে, বাইরে, পথে, গণপরিবহণে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, পাহাড়ে, সমতলে দেশের এমন কোন জায়গা নেই যেখানে নারীরা নিরাপদ বোধ করতে পারেন, যেখানে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন না। ধর্ষণের ক্ষেত্রে বয়সও কোন বিষয় হচ্ছে না । দুই বছরের শিশু কন্যা থেকে শুরু করে ষাট বছরের বৃদ্ধা যে কেউ ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হতে পারেন । নেতৃবৃন্দ অবিলম্বে লংমার্চে হামলাকারী সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net