1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে ছিনতাইয়ের শিকার চার ব্যবসায়ী, হারিয়েছে দেড়লক্ষাধিক টাকা ও মোটরসাইকেল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

মানিকছড়িতে ছিনতাইয়ের শিকার চার ব্যবসায়ী, হারিয়েছে দেড়লক্ষাধিক টাকা ও মোটরসাইকেল

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩০০ বার

মানিকছড়ি উপজেলার কর্ণেল বাগানে গতকাল শুক্রবার রাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন চার ব্যবসায়ী। হারিয়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা, ৫ টি মোবাইল সেট ও একটি পালসার মোটরসাইকেল।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মানিকছড়ি বাজার বেলাল মোবাইল টেলিকম (বিকাশ) ব্যবসায়ী মো. বেলাল হোসেন, সার ও কীটনাশক ব্যবসায়ী মংক্য মারমা, কসেমেটিকস দোকাদার মো. তাজুল ইসলাম ও আবদুর রব দুই মোটরসাইকেলে শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে কর্ণেল বাগান সড়ক হয়ে মরাডলু বাড়িতে যাওয়ার পথে মুখোশ পরা ও অস্ত্রধারী ৫-৭ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ৪ ব্যবসায়ীর নিকট থেকে নগদ প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, একটি পালসার মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়।

খবর পেয়ে মানিকছড়ি সার্কেল’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ও অফিসার ইনচার্জ আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর অভিযান পরিচালনা করে একটি খেলনা পিস্তলসহ সুজয় তালুকদার ওরপে বাবু (২৬), পিতা- দশরথ তালুকদার ও স্বপন দাশ ওরপে স্বপন (২৭), পিতা- পরিমল দাশ, সাং- কর্ণেল বাগান, মানিকছড়িকে আটক করতে সক্ষম হলেও কোন মালামাল এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

এদিকে আটক ব্যক্তিরা ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিলেও খোঁয়া যাওয়া অর্থ, মোবাইল ও মোটরসাইকেল সম্পর্কে কিছুই বলেনি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ঘটনা জানার পর রাতভর অভিযানে দুইজনকে একটি খেলনা পিস্তলসহ আটক করা হয়েছে। মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত অন্য দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অজ্ঞাত নামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net