1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‍্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

মানিকছড়িতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‍্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২৮৪ বার

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মানিকছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জাম’আত’র আয়োজনে মুহামনি বাজার থেকে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালী শুরু হয়ে মানিকছড়ি বাজার প্রদক্ষিণ করে কেন্দীয় মসজিদ প্রাঙ্গণে এসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ নবীপ্রেমি মুসলমান নানা রঙ বেরঙের ব্যানার ফ্যাস্টুন নিয়ে জসনে জুলুস মিছিলে যোগদান করেন। ইয়া রাসলাল্লাহ (স.) শ্লোগানে মুখরিত হয়ে উঠে মানিকছড়ির জনপদ।

পরে আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার প্রাত্তন শিক্ষক মাওলানা মুহাম্মদ জহিরুল হক।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জাম’আত’র উপদেষ্টা এম. এ রাজ্জাক, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের (ভারপ্রাপ্ত) সভাপতি মাওঃ মুহাম্মদ বেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ নিজামী, সাধারণ সম্পাক মাওঃ আব্দুল জলিল, যুগ্ন সাধারণ সম্পাদক মৌলভী মঈনুল হক, মঈনিয়া যুব ফোরাম উপজেলা শাখার সভাপতি কাউছার হামিদ রোকন ও সংগঠনটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য মো. ফারুক হোসেনসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চল হতে আসা বিভিন্ন সুন্নি সংগঠন ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ইউনিটের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net