1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে ফটিকছড়িতে বখ্তপুর ব্লাড ব্রাদার্সের মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত 

যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে ফটিকছড়িতে বখ্তপুর ব্লাড ব্রাদার্সের মানববন্ধন ও বিক্ষোভ

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২১৯ বার

দেশব্যাপী সংঘটিত যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে ফটিকছড়ির বখ্তপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বখ্তপুর ব্লাড ব্রাদার্সের উদ্যোগে বখ্তপুর চারা বটতলে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সাবেক সাধারণ সম্পাদক মিনার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান স্বপন।
মানববন্ধনে যুবলীগ নেতা মোজাম্মেল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী সিদ্দিকী, যুবলীগ নেতা বাবর আলী, পারভেজ, মামুন প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্রলীগের প্রকৃত কোনো কর্মী ধর্ষণ করতে পারে না, একাত্তরের পরাজিত শক্তিরা এসব কুকর্ম করছে, তারা বিভিন্নভাবে ছাত্রলীগকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। সম্প্রতি ধর্ষকদের বিচারের দাবির নামে যারা মুজিব কোর্ট এবং প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়েছে তাদের শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, নাঈমুর রহমান, শাহীন, ফরহাদ, রবিন, বাবর, মিনহাজ, রাহী, বিজয়, মুজিব, আকবর, হাকিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net