1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ঘর পেয়ে খুশিতে আত্মহারা দিনমজুর মোহাম্মদ আব্দুল শুক্কুর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

রাউজানে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ঘর পেয়ে খুশিতে আত্মহারা দিনমজুর মোহাম্মদ আব্দুল শুক্কুর

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩১৫ বার

রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাহনগর এলাকার অসহায় দিনমজুর মোহাম্মদ আব্দুল শুক্কুর প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ঘর পেয়ে খুশিতে আত্মহারা।মোহাম্মদ আব্দুল শুক্কুরের বসত ভিটা থাকার সত্বেও অর্থের অভাবে তার বসত ভিটাতে ঘর নির্মান করতে পারেনি।সারাদিন পরিশ্রম করে যা আয় করতো তা দিয়ে দিনমজুর শুক্করের সংসার চলে।ঘর নির্মাণ করার মত কোনো টাকা জমানো ছিলনা।কষ্টের মধ্যে স্ত্রী-সন্তান নিয়ে একটি ঝুঁপড়ি ঘরে কোনো রকম জীবনযাপন করে রাত কাটাতেন।স্বপ্নে কোনদিন ভাবেনি তার ঝুঁপড়ি ঘরটি এক দিন পাকা ঘর হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় “যার জমি আছে,ঘর নাই’প্রকল্পের মাধ্যমে ঘর পেয়ে খুশি আব্দুল শুক্কুর।আব্দুল শুক্কুর পাকা ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমি কখনো স্বপ্নেও ভাবিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পাকা বাড়িতে থাকবো।দিনমজুরী করে যে টাকা আয় করি,তা দিয়ে সংসারের খরচ চালাতে পারি না,সেখানে পাকাঘর তৈরি করা সম্ভব নয়।সব কিছু সম্ভব হয়েছে ইউএনও স্যারের জন্য।তিনি আমার দুরবস্থার কথা সকারের নজরে তুলে ধরেন।

তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মতো একজন অসহায় মানুষের খবর নিয়ে ঘর তৈরি করে দিয়েছেন।২৩ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় নবনির্মিত পাকা ঘরটি উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব)পবন চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ,উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল্ মাহমুদ ভূঁইয়া, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ,পৌর কাউন্সিলর আজাদ হোসেন প্রমূখ।বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, কথার চেয়ে কাজ করাই ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছু করেছেন। আর বঙ্গবন্ধু না হলে আমরা কেউই সচিব হতে পারতাম না।তাই মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে সাড়া দিয়ে আমরা সকল সচিবরা এই উদ্যোগ গ্রহণ করেছি।রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, এক লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী স্যার রাউজানের এক অসহায় দরিদ্র পরিবারকে ঘর করে দিয়েছেন প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ কর্মসুচীর আওতায়‘জমি আছে,ঘর নাই’ প্রকল্পের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net