1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুতে টমটম ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

রামুতে টমটম ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২১৩ বার

রামু প্রতিনিধিঃ
রামুতে অন্যায্যভাবে টমটম ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কস্থ রামুর কলঘর বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে “অন্যায্য ভাড়া বৃদ্ধি, মানি না মানবো না” “যাত্রী হয়রানী বন্ধ কর, করতে হবে” ইত্যাদি স্লোগান তুলেন অংশগ্রহণকারিরা।
সামাজিক সংগঠন অদম্য চাকমারকুলের সভাপতি সোহাইব সিদ্দিকী আদিলের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে একাত্মতা ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন- রামু লেখক ফোরামের সভাপতি, তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সমাজসেবক আহমদ ছৈয়দ ফরমান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চাকমারকুল ইউনিয়ন সভাপতি- মিজানুর রহমান, ছাত্রনেতা বাবলু , সমাজসেবক কামাল উদ্দিন, চাকমারকুল ইসলামী ঐক্যপরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির, কলঘর বাজারস্থ আবু বকর ছিদ্দিকী ইসলামিয়া বালিকা মাদ্রাসার শিক্ষক শহীদুল্লাহ, লম্বরীপাড়া আলোর দিশারী যুবপরিষদের সাংগঠনিক সম্পাদক সেলিম উল্লাহ, তরুণ শিক্ষানুরাগী মোঃ আলমগীর প্রমুখ। ছাত্র জনতার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার ও ইউপি সদস্যবৃন্দ।

এ প্রতিবাদী কর্মসূচিতে বক্তারা বলেন, ‘বিশ্ব যখন মহামারীর সঙ্কট কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে ঠিক তখনই একটি সুবিধাবাদী গোষ্ঠী অন্যায্যভাবে টমটম ভাড়া বৃদ্ধি করে নিজদের স্বার্থ হাসিল করতে তৎপর হয়েছে। এহেন হটকারী সিদ্ধান্ত যাত্রী সাধারণ কখনোই মেনে নেবে না। বক্তারা বলেন, রামু চৌমুহনী থেকে কলঘর বাজার পর্যন্ত পূর্ব নির্ধারিত টমটম ভাড়া জনপ্রতি ৫ টাকা ছিল। হঠাৎ কোনো প্রকার প্রশাসনিক নির্দেশনা, অনুমোদন ও যৌক্তিক কারণ ছাড়াই রামু চৌমুহনী হতে বাইপাস জনপ্রতি ৫ টাকা, তেচ্ছিপুল হতে কলঘর বাজার ১০ টাকা, রামু চৌমুহনী হতে খরুলিয়া ১৫ টাকা, রামু চৌমুহনী হতে বাংলাবাজার ২০ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এমন অযৌক্তিক ভাড়া বৃদ্ধি কোনোমতেই কাম্য নয়। অবিলম্বে এ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় সচেতন ছাত্র ও যুবসমাজ যাত্রীসাধারণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
বক্তারা আরও বলেন, অন্যায়ভাবে ভাড়া বৃদ্ধির ফলে প্রতিনিয়ত যাত্রীসাধারণ ও চালকদের মাঝে তর্কাতর্কি এমনকি ঝগড়াফসাদও হচ্ছে। এমতাবস্থায় সচেতন ছাত্রজনতার যৌক্তিক দাবি মেনে নিয়ে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে না গেলে যাত্রী ও চালকপক্ষের মধ্য ঝগড়াঝাঁটি নিত্যসমস্যার সৃষ্টি করবে। তাই এব্যাপারে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের যথাযথ হস্তক্ষেপ আশা করেন উপস্থিত সকলে।

এ মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন, অদম্য চাকমারকুল, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, লম্বরীপাড়া আলোর দিশারী যুবপরিষদ, হিলফুল ফুজুল, মানবকল্যাণ সোসাইটি, প্রগতি, ভাই ভাই নাছিরা পাড়া, ইয়ং সোসাইটি, ইয়ুথ ফ্রেন্ড সোসাইটি, ওয়ান্ট টু বি বিউটিফুল, এসো স্বপ্নকে ছুঁয়ে দেখি বাস্তবতায়সহ অন্যান্য ছাত্র ও সামাজিক গণসংগঠন সমূহের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net