1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউনোত্তর প্রথম মুক্তি পেল সাহসী হিরো আলম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

লকডাউনোত্তর প্রথম মুক্তি পেল সাহসী হিরো আলম

ইমরুল শাহেদ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৮১২ বার

বিভিন্ন চড়াই উৎরাই এবং তুচ্ছ-তাচ্ছিল্যকে উপেক্ষা করে অবশেষে মুকুল নেত্রবাদী পরিচালিত ‘সাহসী হিরো আলম’ ছবিটি দেশের ৩৮টি সিনেমা হল নিয়ে শুক্রবার ১৬ অক্টোবর মুক্তি পেল। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহসভাপতি মিয়া আলাউদ্দিন জানান, ঢাকায় ছবিটি মুক্তি পেয়েছে তিনটি সিনেমা হলে। এছাড়া আর সব সিনেমা হলই ঢাকার বাইরের। তিনি জানান, লকডাউনোত্তর ২১১ দিন পর প্রায় শ’খানেক সিনেমা হল খুলেছে। পরের সপ্তাহে আরো সিনেমা হল খুলবে। বর্তমানে দেশে চলচ্চিত্র প্রদর্শনযোগ্য সিনেমা হলের সংখ্যা হলো ১৮৫টি। এর মধ্যে সবগুলো সিনেমা হল খুলবে কিনা সেটা তিনি নিশ্চিত করতে পারেননি তিনি।

তবে সিনেমা হল খুলতে শুরু করেছে এটাই আশার কথা। এরপর নভেম্বর মাসে মুক্তি পাবে রংবাজী ছবিটি। প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে মুক্তি পাবে আমার মা ছবিটি। সাহসী হিরো আলম ছবির মুক্তি পাওয়া নিয়ে অনেকেই দ্বিধায় আছেন, লকডাউনোত্তর এ ছবিটি মুক্তি পাওয়াটা চলচ্চিত্রের জন্য উপকারি হলো না। কারণ এ ছবির কারণে যদি দর্শক সিনেমা হলমুখী না হয় তাহলে চলচ্চিত্রশিল্প ক্ষতির দিকেই ধাবিত হবে। তারা বলতে চাইছেন, পুরনো জনপ্রিয় ছবিগুলো দিয়েও চলচ্চিত্র প্রদর্শনী শুরু হতে পারত। তবে, যে বিষয়টি সবাই বুঝেও উল্লেখ করতে চাইছেন না সেটা হলো, প্রযোজক পরিবেশকরা এখনো দ্বিধায় আছেন সিনেমা হলের প্রতি দর্শক প্রতিক্রিয়া কি হবে। একমাত্র প্রযোজক পরিবেশক হিরো আলমই বলেছেন, সিনেমা হলে দর্শক আসুক বা না আসুক তিনি ছবিটি মুক্তি দিবেনই। মুক্তিযুদ্ধোত্তর ঢাকার চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল মোস্তফা মেহমুদের মানুষের মন ছবিটি দিয়ে। বাংলাদেশের চলচ্চিত্রে তাই মানুষের মন ছবিটি ইতিহাসের আকর হয়ে আছে। একইভাবে লকডাউনোত্তর মুক্তি দিয়ে সাহসী হিরো আলম ছবিটিও ইতিহাসের আকর হয়ে গেল, সেটা কেউ মেনে নিক বা না নিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net