1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে ধর্ষণের প্রতিবাদে ধর্ষন বিরোধী আন্দেলন ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

লাকসামে ধর্ষণের প্রতিবাদে ধর্ষন বিরোধী আন্দেলন ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এস এম শাহজালাল,লাকসামপ্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৫২ বার

দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কুমিল্লার লাকসামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ধর্ষন বিরোধী আন্দোলন ফোরাম নামে একটি সংগঠন।
শুক্রবার বিকাল ০ঃ৩ টা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠনের পাঁচশত স্বেচ্ছাসেবী অংশ নেন।মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনলাইন এক্টিভিস্ট ওয়ালিউল্লাহ কাউসার।

মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বৃহওর কুমিল্লা সেচ্ছাসেবী ফোরামের আহবায়ক সেলিম মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকুর রহমান। আলআমিন ইইন্সটিটিউট এর শিক্ষক শাহজাহান খোকন,কিশালয় ব্লাড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নাজমুল হাসান,রাকিব উদ্দীন, সহ প্রমুখ।

মানববন্ধনে দেশব্যাপী ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন “ধর্ষণ করতে বর্জন-বাংলাদেশ করো গর্জন” ধর্ষণ মুক্ত দেশ চাই-ধর্ষণকারীর ফাসি চাই।ধর্ষকদের উল্লাস,ধর্ষিতার কান্না মেনে নেব না আমরা।এ জাতীয় বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয় এ মানববন্ধনে।
মানববন্ধন শেষে ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবীরা। মিছিলটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net