1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

শরণখোলায় মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ন

নইন আবু নাঈম, নিজস্ব সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৬৮ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের হাওলাদার (৮২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)। স্ট্রোক জনিত কারনে খুলনায় একমাত্র মেয়ের বাসায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার আসর নামাজ বাদ উপজেলার রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারস্থ মুক্তিযোদ্ধা গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা এমএ কাদের হাওলাদারের নামাজে জানাজায় শরণখোলা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সরদার মোস্তফা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ আজমল হোসেন মুক্তা, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাঁন মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলীসহ উপজেলা আওয়ামীলীগ ও বিএনপি দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net