1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগমুক্তি কামনায় রাউজানে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগমুক্তি কামনায় রাউজানে দোয়া মাহফিল

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২২৯ বার

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম পি’র সুস্হতা কামনায় দোয়া মাহফিল করেছেন রাউজান উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ।শুক্রবার বিকেলে রাউজান সদর মুন্সিরঘাটাস্থ রাউজান সরকারি কলেজ জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক,রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী,জানে আলম জনি,নজরুল ইসলাম চৌধুরী,জসিম উদ্দিন,শওকত হাসান,আহসান হাবিব চৌধুরী,তছলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।দোয়া মাহফিলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগমুক্তি কামনায় মোনাজাত করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান কাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net