1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবনে হরিণের মাংস সহ হরিন শিকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

সুন্দরবনে হরিণের মাংস সহ হরিন শিকারী আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার

পূর্ব সুন্দরবনের জোংড়া এলাকায় খাল থেকে হরিণের মাংসসহ নৌকা জব্দ করেছে বনবিভাগ। ওই সময় হরিন শিকারের সাথে জড়িত এক জনকে আটকের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রায় ১০ কেজি হরিণের মাংসসহ দুইটি নৌকা জব্দ করে জোংড়া ফরেস্ট ক্যাম্পের টহলটিম। এ সময় হরিণ শিকার ও মাংস পাচারের সাথে সম্পৃক্ততার দায়ে এক হরিন শিকারীকেও আটক করার খবর পাওয়া যায়। আটক হরিন শিকারী মোংলার উপজেলা চিলা ইউনিয়নের সুন্দরতলা এলাকার বাসিন্দা সামাদ মোসাল্লী । তবে বন বিভাগের টহল ফাড়ী জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন দাবী করে বলেন, সামাদ মোসাল্লী তাদের সোর্স, সে হরিন শিকারী বা আসামী নয়।

তবে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন জোংড়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিণের মাংস, নৌকা জব্দের বিষয়টি ওই রেঞ্জ কর্মকর্তা বা উর্ধতন কাউকেই না জানিয়ে আটক সামাদ মোসাল্লীকে ছেড়ে দেয়ার জন্য গোপনে দেন দরবার চালাচ্ছে বলেও নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ করেছে। হরিনের মাংস ও নৌকা জব্দ বা আসামী আটকের বিষয়ে কিছুই জানেন না রেঞ্জ কর্মকর্তা বা বিভাগীয় বন কর্মকর্তা। স্থানীয় লোকজনের ফোনে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে রেঞ্জ কর্মকর্তাকে গিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন।

এ বিষয়ে জোংড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, সামাদ মোসাল্লী বন রক্ষীদের পাচারের সময় ওই হরিণের মাংস উদ্ধার করার সহায়তা করেছে, সে এর সাথে জড়িত নয় বলে জানায় তিনি। এদিকে, বনে প্রবেশ করে মাছ শিকার ২২ বর্তমান সরকার নিষিদ্ধ করেছে কিন্ত এই সময়ে চিলা ইউনিয়নের বাসিন্দা সামাদ মোসাল্লী সুন্দরবনের জোংড়া খালে কি করেই পৌঁছালেন এবং সেখানে কি করতে ছিলেন তিনি? এমন প্রশ্নের জবারে বন কর্মকর্তা আবুল হোসেন কোন সদউত্তর দিতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছাননি বলে জানা গেছে।

অপাদিকে, হরিন শিকার বা পাচার করে আনা এবং এর সাথে জড়িত কাউকে ছেড়ে দেয়ার ঘটনা ঘটলে এ ঘটনায় তদন্ত সত্যতা পেলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net