1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় জেল হত্যা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

গাইবান্ধায় জেল হত্যা দিবস পালিত

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৪০ বার

জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার গাইবান্ধায় জেল হত্যা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম আবুর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন দুলাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাসুদ রানা, আব্দুল হাই, তৌহিদুল ইসলাম, মাহমুদা পারুল, খায়রুল ইসলাম, তাপস সরকার, ফারুক আহমেদ প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম জামিল।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা যুবলীগ স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ও সদর উপজেলা আওয়ামী লীগ দলের জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net