1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

তিতাসে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৫৭ বার

‘মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান ‘এই শ্লোগানে কুমিল্লার তিতাসে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। সভায় বক্তারা প্রশিক্ষণ, ঋণের পরিমাণ ও পরিধি বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসম্মৎ রাশেদা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-২ তিতাসা-হোমনা আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী।

বক্তব্য রাখেন উপজেলার যুব উন্নয়ন অফিসার নুরুল আমিন ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়া, কামাল হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও প্রশিক্ষণ প্রাপ্তরা এসময় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মাহবুবুল হক সরকার। পরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net