1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফান্সে মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ফান্সে মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভ

আনোয়ারা সংবাদদাতা::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩২৫ বার

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আনোয়ারা। সোমবার ( ২ নভেস্বর) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা শাখা ও তানজীমে আহলে সুন্নাত ওয়াত জামায়াত আনোয়ারা শাখার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সফল করতে যোহরের নামাজের পর থেকে বিভিন্ন জায়গা হতে মিছিল সহকারে কালাবিবির দিঘির মোড়ে জড়ো হয় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। বিকেল তিনটায় কালাবিবির দিঘি থেকে চাতরী চৌমুহনী বাজার পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে উঠে তৌহিদি জনতার সমাবেশ। এসময়ে স্লোগানে স্লোগানে বিক্ষোভে ফেটে পড়ে হাজার হাজার মুসল্লি। পরে কালাবিবি দিঘীর মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে চাতরী চৌমুহনী ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। বিকেল চারটায় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।

হেফাজত নেতা মাওলানা হাবিবুল্লাহ কাসেমীর সঞ্চলনায় তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত আনোয়ারা শাখার সভাপতি মাওলানা কাজী আখতার হোসনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তৈয়্যব, হাফেজ এজাজুল ইসলাম, হাফেজ মাহবুবুর রহমান, মাওলানা নুরুল হক, মাওলানা রেজাউল করিম ও মুফ্তি নুরুল আলমসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামাবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং সেখানকার পত্রিকা শার্লী এবদো কর্তৃক বিশ্বনবীর (সাঃ) ব্যঙ্গচিত্র প্রকাশ করে অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। এবং ফ্রান্সের সকল পণ্য বর্জন ও বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net