1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে করোনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার ও চিকিৎসক সম্মেলন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাঁশখালীতে করোনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার ও চিকিৎসক সম্মেলন সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ২৫৭ বার

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি (গভঃরেজিঃএস-৫৯৬০) বাঁশখালী শাখার উদ্যোগে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় বৈলছড়ি এস.কে.বি কনভেনশন হলরুমে করোনা বিষয়ক বৈজ্ঞানীক সেমিনার ও চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি, চট্টগ্রাম দক্ষিণজেলার সভাপতি মুনির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. ফররুখ আহমদ ফারুখ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিজয় ৭১ বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় পরিষদের মহাসচিব চিকিৎসক মুহাম্মদ আয়াজ সিকদার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের রেজিষ্টার ডা. শাহেদ বিন মোস্তফা, পেকুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনহাজুল হক, বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক, মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস শশী, বাঁশখালী মা-মণি ডায়াগণষ্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডা. রুবেল শাদাত চৌধুরী, রেনেটা লিমিটেড’র হেড অফ মেডিকেল এ্যাফেয়ার্স ডা. মুহাম্মদ সিরাজুল ইসলাম।

ন্যাশনাল হাসপাতাল লি. বাঁশখালীর মার্কেটিং ম্যানেজার মুহাম্মদ ফারুখ আযমের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শিব্বির আহমদ রানা, সংগঠনের জেলা সভাপতি চিকিৎসক মৃদুল কান্তি, চিকিৎসক মীর হোসেন মাসুম, চিকিৎসক মু. নিজাম উদ্দিন, চিকিৎসক আব্দুর রহিম, আলী আকবর, সমীরন গুহ, কাজী কলিম উদ্দীন, মিলন কান্তি তালুকদার, আশেক এলাহি রনি, এস,এ রাসেল, এস. এন. রাসেল, টিটু ধর প্রমূখ।

সম্মেলনে বাঁশখালী উপজেলার ২৫৪ জন পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন। করোনাকালীন দুঃসময়ে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডাক্তার ও সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন রেনেটা লিমিটেড। এসময় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির বাঁশখালী দক্ষিণ শাখা ও বাঁশখালী উত্তর শাখার ২১ সদস্য বিশিষ্ট পৃথক পৃথক কমিটি ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net