1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে শেখ হেলাল এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

বাগেরহাটে শেখ হেলাল এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নইন আবু নাঈম, নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩৯১ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাত্যুষপুত্র,প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই,বাগরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকল সদস্যের আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু,যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এ্যাড. হেমায়েত উদ্দিন ভূইয়া, শীব প্রসাদ ঘোষ, নকিব নজিবুল হক নজু, আহাদ উদ্দিন হায়দার,বাবু অম্বরিশ রায়,রতন নন্দী, শেখ বশিরুল ইসলাম,জেলা যুব লীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,কৃষক লীগর সভাপতি আবুল হাশেম শিপন,শেখ ইলিয়াছ হোসেন, মীর জয়েসী আশরাফি জেমস, আব্দুল কাদের, ছাত্র লীগের সভাপতি মনির হোসেন,নাহিয়ার সুলতান ওশানসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া পৌরসভার সবকটি ওয়ার্ডে এমপির সুস্থ্যতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে বাগেরহাটর্ জেলা বাস মালিক সমিতির আয়োজনে বুধবার আছর বাদ শেখ হেলাল উদ্দিন এমপি ও তার পরিবারের সকল সদস্যের আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু,সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, মোস্তাফিজুর রহমান বুলু, মাসুদ নকিব সহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শেখ হেলাল উদ্দিন এমপি করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net