1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদক ব্যবসা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে গাইবান্ধায় একাধিক মাদক মামলার আসামির স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

মাদক ব্যবসা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে গাইবান্ধায় একাধিক মাদক মামলার আসামির স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৬৯ বার

মাদক ব্যবসা থেকে চিরতরে ফিরে আসার প্রত্যয়ে গাইবান্ধার ৩টি মাদক মামলার আসামি আমিনুল ইসলাম মঙ্গলবার সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ারের কক্ষে এসে তাঁর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। সে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেরতাড়ি গ্রামের মৃত মমতাজ উদ্দিনের পুত্র।
দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আমিনুল একাধিক মামলায় জড়িয়ে পড়ে পুলিশের ভয়ে গ্রেফতার এড়াতে তাকে বাড়ি পালিয়ে বেড়াতে হয়। এমনকি জীবন যাপনের তাগিদে সে ঢাকায় গিয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে থাকে। সেখানেও তাকে পুলিশের ভয়ে সর্বক্ষণ তটস্থ থাকতে হয়। তার স্ত্রী এবং দুই মেয়ে ও তিন ছেলে গ্রামেই বসবাস করে। এতে সে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তার পরিবার-পরিজনের জীবন জীবিকা নির্বাহ করাও অনিশ্চিত হয়ে পড়ে। ফলে সে মাদক ব্যবসা চিরতরে ছেড়ে দিয়ে পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। অবশেষে সে মামলা ঘাড়ে নিয়েই গাইবান্ধা সদর থানায় দুপুরে হঠাৎ করেই ওসির কক্ষে ঢুকে আত্মসমর্পণ করে। এসময় অফিসার ইনচার্জের কাছে মাদকের ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে।
সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিনুল ইসলামের বিরুদ্ধে ৩টি মাদক মামলায় ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। সুতরাং তাকে এসব মামলায় আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net