1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে আল্লামা শাহ আহমদ শফী স্মরণে ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন 

সোনারগাঁয়ে আল্লামা শাহ আহমদ শফী স্মরণে ও দোয়া মাহফিল

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৮৭ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর স্মরণে তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার আয়োজনে সোমবার (০২ নভেম্বর) সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সিনিয়র সহ সভাপতি নুর হোসাইন কাসেমী, মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সোনারগাঁ উপজেলার সভাপতি মুফতি হাতেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক মজলিসে তাহাফফুজে নবুওয়ত বাংলাদেশ এর মহাসচিব নুরুল ইসলাম জিহাদী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, সাইখুল হাদিস মামুনুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) নারায়ণগঞ্জ জেলা সভাপতি আব্দুল কাদের, খালেক সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল খালেক শরীয়তপুরী, সোনারগাঁ উপজেলা ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মহি উদ্দিন খান, মহাসচিব সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান শিবলী, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সোনারগাঁয়ের সাধারন সম্পাদক আবু বকর কাসেমী, সিনিয়র সহ সভাপতি উবাইদুল কাদেও নদভী প্রমূখ।

বক্তারা বলেন, ফ্রান্সের বিদ্বেষ ও মহানবী (সা:) অবমাননায় বিশ্বের প্রায় ২শত কোটি মুসলমান ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সকে রাষ্ট্রীয় ভাবে ক্ষমাচাইতে হবে বলে দবি করেন বক্তারা। এসময় তারা বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে নেওয়া ও তাদের পন্য বর্জন করার ঘোষনা দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net