1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রগ্রেসিভ ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ নেওয়া ৫০জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত 

রাউজানে প্রগ্রেসিভ ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ নেওয়া ৫০জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৪৯ বার

ট্রাফিক আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রগ্রেসিভ ড্রাইভিং স্কুল রাউজানের সনদপত্র বিতরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ নভেম্বর) রাউজান মুন্সিরঘাটাস্থ সূর্যসেন কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সনদপত্র বিতরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রগ্রেসিভ ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণ নেওয়া ৫০জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। প্রগ্রেসিভ ড্রাইভিং স্কুল রাউজানের পরিচালক মো. আবু বক্কর আরাফাতের সভাপতিত্বে ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতির সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। উদ্বোধক ছিলেন রাউজান পৌর মেয়র ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান, রাউজান পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী, রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, আরফানুল ইসলাম আবির, মিজানুর রহমানসহ প্রগ্রেসিভ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net