1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩ 

আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

আনোয়ারা সংবাদদাতা::-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ২৪২ বার

নানা আয়োজন ও কর্মসূচি পালনের মধ্যদিয়ে
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ৪ নভেম্বর) সকালে মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারা হাইলধরে পরিবারের পক্ষ থেকে খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে মরহুমের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, কবর জেয়ারত ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলি উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক,
মরহুমের আত্মীয় স্বজন, প্রতিবেশি, শুভাকাঙ্খি
ও পরিবারের সদস্যসহ আনোয়ারা-কর্ণফুলি উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও পৃথকভাবে আনোয়ারা উপজেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ লীগ, দক্ষিণ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন বাবুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জেয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net