1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোকবালী ইউপি নির্বাচনে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এড: আসাদ উল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি”

আলোকবালী ইউপি নির্বাচনে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এড: আসাদ উল্লাহ

আবুল কাশেম জেলা প্রতিনিধি নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৫৫৮ বার

আসন্ন আগামী ইউপি নির্বাচনে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা আইন বিষয়ক সম্পাদক এড: আসাদ উল্লাহ (এপিপি), নির্বাচন সামনে রেখে তিনি আলোকবালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নির্বাচিত হলে ইউনিয়নে কি ধরনের ভূমিকা রাখবেন সেই প্রতিশ্রুতি ভোটারদের সামনে তুলে ধরছেন। নরসিংদী সদর থানা আইন বিষয়ক সম্পাদক থাকা অবস্থায় দলকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে গেছেন। ব্যক্তি জীবনে তিনি একজন বিজ্ঞ আইনজীবী।

এড: আসাদ উল্লাহর শৈশব কাটে আলোকবালীর প্রাকৃতিক পরিবেশে, তিনি ১৯৯৩ সনে আলোকবালী এ.এম.সি হাই স্কুল থেকে এসএসসি, ১৯৯৫ সনে নরসিংদী সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৯৭ সনে একই কলেজ থেকে বিএ পাস করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করেন এবং বাংলাদেশ ল’ কলেজ থেকে ২০০৩ সনে এলএলবি সম্পন্ন করেন। এড: আসদ উল্লাহর সামাজিক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য, সভাপতি মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি, সভাপতি মুরাদনগর হাফিজিয়া মাদ্রাসা, সদস্য চরমাধবপুর আলিয়া মাদ্রাসা।

এড: আসাদ উল্লাহ (এপিপি) বলেন, আমি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠনে দাড় করেছি। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net