1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপ-নির্বাচনে অনিয়ম মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে নরসিংদীতে বিএনপির বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

উপ-নির্বাচনে অনিয়ম মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে নরসিংদীতে বিএনপির বিক্ষোভ মিছিল

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৪৫ বার

ঢাকা ও সিরাজগেঞ্জর দুটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে ফলাফল বাতিল, বাসে অগ্নিসংযোগের মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবীতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। আজ রোববার সকালে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন,মিছিলটি ঢাকা-সিলেট সহাসড়কে উঠতে গেলে বাধা দেয় পুলিশ।

বাধার মুখে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে বক্তব্য দেন বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির যুগ্ম মহাসিচব খায়রুল কবীর খোকন তার বক্তব্যে বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোট কারচুপির ঘটনা ঘটেছে। বিএনপির প্রার্থীদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আমরা এই প্রহসেন নির্বাচর ও ফলাফল প্রত্যাখান করেছি। অবিলম্বে এই ফলাফল বাতিল করে নতুন করে ভোটগ্রহণের দাবী জানাই। পরিকল্পনা করে বাসে অগ্নিসংযোগ করে বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অহেতুক নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। আমরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি চাই। কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কমূসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, শহর বিএনপির সাধারন সম্পাদক ফারুক ভুইয়া ভূইয়া, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেনশাহ শানু, সাংগঠনিক সম্পাদক মোকারম ভুইয়া,যুবদল নেতা দিদার সহ আরো অনেকে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net