1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে শ্বশুর বাড়িতে গর্ভবতী গৃহবধূর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

কক্সবাজারে শ্বশুর বাড়িতে গর্ভবতী গৃহবধূর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩১১ বার

কক্সবাজার সদরের খুরুস্কুল হিন্দু পাড়ায় শ্বশুর বাড়িতে রূপসী দে (২২) নামে এক গর্ভবতী গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের দাবি তাকে স্বামী ও শ্বাশুড়িসহ শ্বশুর বাড়ির লোকজন মিলে হত্যা করেছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার মডেল থানার থানা পুলিশ লাশটি উদ্ধার করেছেন।

নিহতের পিতার দাবি, দুপুরের দিকেই রূপসীকে হত্যা করা হয়। সন্ধ্যায় তারা মৃত্যুর বিষয়টি জানতে পারেন এবং পুলিশকে খবর দেন।

রূপসী দে’র পিতা কালি শঙ্কর দে জানান, একই এলাকার চন্দ্র দে’র পুত্র সাজিদ দে’র সাথে শঙ্কর দে’র মেয়ে রূপসী দে’র বিয়ে হয়।

বিয়ের পর থেকে বাপের বাড়িতে টাকাসহ বিভিন্ন উপঢৌকন এনে দেয়ার জন্য রূপসী দে’কে চাপ দেয় শ্বশুর বাড়ির লোকজন।

তা দিতে না পারায় বিয়ের পর থেকে রূপসী দে’কে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন মারধরসহ নানাভাবে নির্যাতন করে আসছে।

রূপসী দে’র পিতা কালি শঙ্কর দে দাবি বলেন, আমরা জানতে পেরেছি স্বামী সাজিদ দে, শ্বাশুড়ি ও সাজিদের ভগ্নিপতিসহ অন্যরা মিলে রূপসীকে গলা টিপে হত্যা করে। পরে রশি দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

এই ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। তবে নিহত রূপসীর পরিবারের লোকজন জানিয়েছেন, ময়না তদন্ত সম্পন্ন করে হত্যা মামলার এজাহার দায়ের করতে বলেছে কক্সবাজার থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net