1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনামুক্ত এসিল্যান্ড রুবাইয়া খানমের বিরামহীন ছুটে চলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

করোনামুক্ত এসিল্যান্ড রুবাইয়া খানমের বিরামহীন ছুটে চলা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৪৩ বার

এইতো কয়েকদিন হলো মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত হলো কুমিল্লা তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড রুবাইয়া খানম। আর করোনাকে জয় করেই ফের কর্মস্থলে যোগদান করে বিরামহীন ভাবে ছুটে চলছে উপজেলার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে। মানুষকে সচেতন করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দায়িত্ব ও দেশপ্রেম থেকেই প্রায় প্রতিদিনই অভিযানে যাচ্ছে। এছাড়াও উপজেলার প্রতিটি বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, ঘরের বাহির হলে মাস্ক ব্যবহার করা, বিভিন্ন ভূমি অফিসের অনিয়মকে নিয়মে আনা সহ মানুষকে সচেতন করতে নিয়মিত ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন প্রশাসনের এই কর্মকর্তা। আবার কখনো কখনো নিয়ম আমান্য করলে পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও করছেন।

প্রতিদিনের মতো বুধবার (১৮ নভেম্বর) মাস্ক না পরায় পথচারী, সিএনজি অটোরিকশা চালকসহ মোট ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা, নতুন ইউনিয় ভূমি অফিস পরিদর্শন ও মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: ”আশ্রয়ন-২ প্রকল্প” গৃহহীন ভূমিহীনদের ঘর নির্মাণের জন্য বিভিন্ন গ্রামে নির্ধারিত স্থান পরিদর্শন করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার বাতাকান্দি বাজারে সেবা ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা ও অত্র প্রতিষ্ঠানে ভূয়া ডাক্তার প্রমানিত হওয়া বশির নামে একজনকে ৬ মাসের জেল প্রদান করেছেন। পাশাপাশি মাস্ক না পরায় পথচারীদেরকে অর্থিক জরিমানা করেন।

এবিষয়ে রুবাইয়া খানম বলেন, কোন অনিয়মই মানা হবে না এবং এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net