1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকু কানা ফারুখ আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

কিশোরগঞ্জে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকু কানা ফারুখ আটক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪০২ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে দুইটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ ও পাঁচটি রামদাসহ দুর্ধর্ষ ডাকাত মো. ওমর ফারুখ ওরফে কানা ফারুখ (৩০) কে আটক করেছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার কান্দাইল এলাকার মানিকজুড়ি বিল থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান, বিএন এই অভিযানে নেতৃত্ব দেন।

আটক হওয়া মো. ওমর ফারুখ ওরফে কানা ফারুখ জেলার কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের শিমুলতলী গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান, বিএন জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কটিয়াদী থানার চিহ্নিত ডাকাত মো. ওমর ফারুখ ওরফে কানা ফারুখ করিমগঞ্জ উপজেলার কান্দাইল এলাকায় অবস্থান করছে এবং সেখান থেকে নিয়মিতভাবে হাওরে চাঁদাবাজি, দস্যুতা, সাধারণ জেলেদের মাছ ও জাল কেড়ে নেওয়া এবং গরু চুরিতে অংশগ্রহণ করছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ হাওর এলাকায় ডাকাতি করে আসছিল বলে স্বীকার করেছে।

এ বিষয়ে তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net