1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে প্রেমিকের ঘরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে প্রেমিকের ঘরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৫৬ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জে পরকীয়া প্রেমের ঘটনায় প্রেমিকের স্ত্রীর সাথে চুলোচুলির জেরে প্রেমিকের ঘরে গিয়ে ফ্যানে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিনা আক্তার (৩৫) নামে তিন সন্তানের এক জননী।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের গুনধর বাজার এলাকার কদিমমাইজহাটি গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত মিনা আক্তার মদন গ্রামের রাজমিস্ত্রি রবিন মিয়ার স্ত্রী এবং কদিমমাইজহাটি গ্রামের ফজলুর রহমানের মেয়ে। তিনি ইউনিয়ন ভূমি অফিসে দৈনিক হাজিরা ভিত্তিতে (মাস্টার রুলে) ঝাড়ুদারের কাজ করতেন।

স্থানীয়রা জানান, কথিত ‘উকিল বেয়াই’ এর সাথে পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে ঝগড়ার সূত্র ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ঘটনার বিবরণে জানা গেছে, ঘটনার দিন শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে মিনা আকতার আমির হোসেনের ভাড়া বাড়ির সামনে দিয়ে মোবাইলে টাকা রিচার্জ করতে বাজারের দোকানে যাচ্ছিলেন।

এ সময় আমির হোসেনের স্ত্রী শিল্পী আক্তারের সামনে পড়ে যান তিনি। শিল্পী আক্তার তাকে দেখে মুখে ভেংচি কাটে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে।

এ নিয়ে মিনা ও শিল্পীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে চুলোচুলির ঘটনা ঘটে।

এ সময় মিনা আক্তার শিল্পীর বুকে কামড়ও বসান। শিল্পীও তাকে মাটিতে ফেলে মারধর করে। পরে পাড়ার মহিলারা এসে দুজনকেই নিবৃত্ত করে।

ঝগড়ার পর শিল্পী আক্তার চিকিৎসা এবং বিচার দেয়ার জন্য ভাড়া বাড়িতে তালা লাগিয়ে ছেলে মেয়েদের নিয়ে স্বামীর পৈত্রিক বাড়ি মদন গ্রামে চলে যায়।

এ সুযোগে মিনা আক্তার শিল্পীর বসতঘরে ঢুকে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

দুপুর তিনটার দিকে আমির হোসেনের মেয়ে আফরিন (১০) বাড়িতে এসে দেখে তাদের ঘরে ফ্যানের সাথে ঝুলে আছে মিনার লাশ। পরে এলাকাবাসী খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানায়।

সন্ধ্যার পর পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় থাকা মিনার লাশ উদ্ধার করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net