1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করলেন বিজিডিসিএল কর্তৃপক্ষ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করলেন বিজিডিসিএল কর্তৃপক্ষ

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৬৩ বার

কুমিল্লা নগরীর রেইসকোর্স ও কালিয়াজুড়ি এলাকায় অবাধে চলছিল অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব। একাধিকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পরও গ্যাস চোর চক্রের ধারাবাহিক সংযোগ দেওয়ায় এবার কঠোর অভিযানে নেমেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক(এমডি) শংকর মজুমদারের সততায় রবিবার দুপুরের দিকে কুমিল্লা নগরীর রেইসকোর্স ও কালিয়াজুড়ি এলাকায় বিজিডিসিএল এর ইঞ্চিনিয়ারিং ও ভিজিলাইনস্ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করণের অভিযান পরিচালনা করেন। নগরীর কালিয়াজুড়ি চিড়িয়াখানা রোড এলাকায় হাজী রুহল আমিনের ৭তলা বিলাস বহুল বিল্ডিংয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: এর মেইন লাইন হতে অবৈধ ভাবে গ্যাস সংযোগ প্রদান করায় ভবনের মালিক হাজী রুহুল আমিনের বিরুদ্ধে বিজিডিসিএল কর্তৃপক্ষ অভিযান পরিচালনা পূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহন করেন। অভিযান পরিচালনার সময় ভবনের কেয়ারটেকার ও মালিকের স্ত্রী পালিয়ে যায় বলে জানা যায়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণের বিষয়ে বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক(এমডি) শংকর মজুমদার বলেন-মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গ্যাস বিভাগকে শতভাগ দূর্নীতিমুক্ত করতে অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। রবিবার দুপুরে কুমিল্লা নগরীর রেইসকোর্স, কালিয়াজুড়ি, কাঠেরপুল এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বকেয়া বিল সংগ্রহ ও অবৈধ সংযোগ উচ্ছেদের অভিযান পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net