1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোটি টাকা হাতিয়ে নিয়েছে, লাপাত্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

কোটি টাকা হাতিয়ে নিয়েছে, লাপাত্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৩৮ বার

বাগেরহাটের কচুয়া উপজেলার ব্যবসায়ীদের উচ্চাশা দেখিয়ে এক ব্যক্তি প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে। তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা সোমবার কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। বিকেল পাঁচটার দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষে কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আবজাল হোসেনের পুত্র মো. মেহেদী হাসান সাকিল লিখিত বক্তব্যে জানান, তার গ্রামের হাজরা মুকুল হোসোনের ছেলে হাজরা মঈনুল ইসলাম শুভ নিজেকে আইটি এবং এনজিও ব্যবসায়ী বলে পরিচয় দেয়। এরপর ব্যবসায়িক অংশীদার হিসেবে রাখার কথা বলে মেহেদী হাসানের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়। কিন্তু বছরান্তে তাকে লভ্যাংশ কিংবা আসল টাকা ফেরত দেয়নি। এভাবে মঈনুল ইসলাম শুভ অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে এখন গা-ঢাকা দিয়েছে।

মো. মেহেদী হাসান সাকিল আরো জানান, কচুয়ার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মধ্যে উল্যেখযোগ্য হলেন, এমদাদুল হক মাসুদ, হাজরা রফিকুল ইসলাম, নওরোজ শিকদার, ইউনুস শেখ, রাসেল শেখ, শিমুল হাওলাদার, এলিজা ইয়াসমিন, খলিল শিকদার, হাকিম শেখ, সবুজ সাহা, নুপুর, সোহাগ শেখ, বাবুল হাজরা, জাহান হাজরা, বেবী খনাম, মিঠুন হাওলাদার, তরিক শেখ। বাজারের বিভিন্ন ব্যবস্য়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মঈনুল ইসলাম শুভ নগদ অর্থ ও পণ্য সামগ্রী হাতিয়ে নিয়ে পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net