1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩০৮ বার

নরসিংদীর রায়পুরায় জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নির্মল বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত নির্মল বিশ্বাস (২৫) রায়পুরা উপজেলার কুকুরমারা এলাকার প্রমোদ চন্দ্র দাসের ছেলে। গতকাল শনিবার রাতে অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী হওয়ায় নির্মল বিশ্বাস প্রায়ই ওই শিশুর বাড়িতে আসতো। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সহপাঠিদের সাথে খেলার সময় শিশুটিকে জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় স্মশানের পাশের একটি কাঠ বাগানে নিয়ে যায় নির্মল। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় সে।

শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনার বিবরণে দিলে শিশুটিকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, শিশুটির পিতার করা মামলায় গতকাল রাতেই নিজ এলাকা থেকে নির্মলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net