1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় ৮ জনের সরকারি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

গাইবান্ধায় ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় ৮ জনের সরকারি

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ২৫৯ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে জাল জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া সাত জনের খোঁজ পেয়েছে প্রশাসন। গত ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে জেলা প্রশাসক বরাররে দাখিল করা এক আবেদনের প্রেক্ষিতে তদন্তে সত্যতা পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখের ০৫.৫৫.০২০০.০২২.৩৮.০০২.১৮.১৬০১ নম্বর স্বারক মূলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন গত ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখের ৯৯৪ স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধার জাল সনদে চাকুরীকরণ প্রসঙ্গে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনসূত্রে জানা যায়,অভিযোগকারীর আবেদনে উল্লেখিত সাত জন সহকারী শিক্ষক ও গাজীপুরে অবস্থিত কৃষি গবেষণা ইন্সটিটিউটের একজন সহকারী উপ-পরিচালক মুক্তিযোদ্ধা কোটায় চাকরীর বিষয়টি স্বীকার করেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় দাখিলকৃত কাগজপত্রে লাল মুক্তি বার্তা ও গেজেটে তাদের নাম নেই এবং তারা মুক্তিযোদ্ধার স্বপক্ষে কোন মূল কাগজপত্র দেখাতে পারেনি।

অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুখানদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরিরত মোছা. রাফিয়া মোর্শেদা, সাতাইল-বাতাইল বিদ্যালয়ের মোছা. কবিতা খাতুন, নিয়ামতের বাইগুনি বিদ্যালয়ের মোছা. মুন্নী খাতুন, ২নম্বর ধানখনিয়া বিদ্যালয়ের মোছা. নুরুন্নাহর, গাড়ামাড়া বিদ্যালয়ের মোছা. গুলবাহার, বামনহাজরা বিদ্যালয়ের মোছা. সুলতানা পারভীন। গাজীপুরে অবস্থিত কৃষি গবেষণা ইন্সটিটিউটের সহকারী উপ-পরিচালক নূরে হাবীবা।

অপরদিকে দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আম্বিয়া খাতুন। তিনি মুক্তিযোদ্ধার নাতনি কোটায় চাকরি পেয়েছেন।

প্রকৃতপক্ষে তার আপন নানা মুক্তিযোদ্ধা নন। নানার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার নাতনি হিসেবে তিনি চাকরি পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net