1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান পেল সেনাবাহিনীর ফয়সাল ও নাঈমা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান পেল সেনাবাহিনীর ফয়সাল ও নাঈমা

সাবেত আহমেদ, গোপালগঞ্জ:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ২৭৫ বার

গোপালগঞ্জের মধুমতি নদীতে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিল ম্যাক্স গ্রুপ।
পুরুষ সাঁতারুদের জন্য কংশুর থেকে হরিদাসপুর ব্রীজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতায় অংশ নেন সাত সাঁতারু। এতে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, দ্বিতীয় হন সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ এবং তৃতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর মোঃ কাজল মিয়া।

মহিলা সাঁতারুদের জন্য উলপুর ব্রীজ থেকে হরিদাসপুর ব্রীজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতায় অংশ নেন সাত সাঁতারু। এতে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ সেনাবাহিনীর নাঈমা আক্তার, দ্বিতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর জুলি আক্তার এবং তৃতীয় হন সেনাবাহিনীর সবুরা খাতুন।

দুপুরের পর গোপালগঞ্জ শেখ মনি অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বিজয়ীদের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা নেভাল এরিয়ার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর, গোপালগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ। অনুষ্ঠানে সোনাবাহিনী, নৌবাহিনী ও সুইমিং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাসহ বহু ক্রীড়ামোদী সেখানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net