1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক সীতাকুণ্ডে উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক সীতাকুণ্ডে উদ্ধার

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৪৮ বার

চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া সাংবাদিক গোলাম সরোয়ারকে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী কুমিরা খাল থেকে উদ্ধার করা হয়েছে।
আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য গোলাম সরওয়ার ৩০ অক্টোবর বৃহস্পতিবার নিখোঁজ হন।

রবিবার ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই স্থানে তার গোংরানির শব্দ শুনে দেখতে পেয়ে জানতে চাইলে গোলাম সরোয়ার নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

উক্ত ব্যক্তি পরে স্থানীয় চেয়ারম্যান মোরশেদ চৌধুরীকে বিষয়টি জানান।

চেয়ারম্যান তাৎক্ষণিক সীতাকুণ্ড মডেল থানা এবং সীতাকুণ্ড প্রেসক্লাবকে অবহিত করে।
খবর পেয়ে ঘটনাস্থলের দিকে পুলিশ এবং সাংবাদিকেরা রওনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক।

স্থানীয় চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী জানান, খালের পানিতে কে বা কারা তাকে ফেলে যায়। উদ্ধারের সময় তার গায়ে কোনো কাপড় ছিল না তবে তিনি সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net