1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রাউজানে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার বিতরণ করলেন এমপি ফজলে করিম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের রাউজানে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার বিতরণ করলেন এমপি ফজলে করিম চৌধুরী

শাহাদাত হোসেন (রাউজান চট্টগ্রাম প্রতিনিধি)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৬৮ বার

চট্টগ্রামের রাউজানে ২০-২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।রোববার (২৯ নভেম্বর)সকালে রাউজান উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার সাব্বির আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া,উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দীন খাঁন,পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০ জন কৃষককে রোবা হাইব্রীড,১০জনকে গম, ৪০ জনকে ভুট্টা,২০ জনকে সরিষা,১০ জনকে চিনাবাদাম, ২০জনকে শীতকালীন মুগসহ সর্ব মোট ২২০ জন কৃষককে ২৬০০কেজি ডিএপি সার ও ২০৫০ কেজি এমওপি সার ও বীজদেয়া হয়। উপজেলা কৃষি অফিসার সাব্বির আহম্মেদ বলেন, এই উপজেলার তালিকাভুক্ত ১১৫০জন কৃষক পাবে বীজ সহায়তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net