1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাট পৌর কৃষকলীগের ৩টি ওয়ার্ড কমিটি গঠন ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

চুনারুঘাট পৌর কৃষকলীগের ৩টি ওয়ার্ড কমিটি গঠন ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩২৮ বার

“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই শ্লোগানে বাংলাদেশ কৃষকলীগ, চুনারুঘাট পৌর শাখার উদ্যোগে পৌরসভার ৪, ৬ ও ৮ নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে ও এ উপলক্ষে ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী আলিম উল্লাহ আলিয়া মাদ্রসা সংলগ্ন একটি মাঠে পৌর কৃষকলীগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

চুনারুঘাট পৌর কৃষকলীগের সভাপতি মোঃ রমজানুর রহমান শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রহমত তালুকদারের পরিচালনায় আয়োজিত সম্মেলনের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. এম আকবর হোসেন জিতু।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তাহের মহালদার, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান (মুজিব), সাধারণ সম্পাদক মোঃ শেখ জামাল আহমেদ, সহ-সভাপতি মোঃ হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন তালুকদার, উপজেলা তাঁতীলীগের দপ্তর সম্পাদক মোঃ হাফিজ মিয়া ও পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এখলাছ মিয়া প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। পরে সম্মেলনে আমন্ত্রিত অতিথিবৃন্দগণ উপস্থিত নেতাকর্মী ও সভাস্থলে থাকা লোকজনের হাতে বিভিন্ন জাতের বৃক্ষ চারা এবং শিশুদের মাঝে খেলাধুলার পুরস্কার বিতরণ করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৪ নং ওয়ার্ডে মোঃ রুয়েল মিয়াকে সভাপতি, মোঃ আজিজুল হককে সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ডে মোঃ সোহেল পাটুয়ারীকে সভাপতি, মোঃ আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক এবং ৮ নং ওয়ার্ডে মোঃ আব্দুল সহিদ মিয়াকে সভাপতি, মোঃ মির শামীম মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net