1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার

চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩১০ বার

আসন্ন চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে উত্তর-দক্ষিণ ফালগুনকরা, পশ্চিম ধনমুড়ি ও ছাটিতলা নিয়ে গঠিত ৬নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো: জাহাঙ্গীর হোসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। তিনি পৌরসভাধিন পশ্চিম ধনমুড়ি গ্রামের মৃত হাজী মো: আফাজ উদ্দীন এর বড় ছেলে। তিনি ইতিপূর্বেও পৌরসভার কমিশনার হিসেবে বেশ সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি বাতিসা ইউপির মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন। পশ্চিম ধনমুড়ি জামে মসজিদের সহ-সভাপতি ও উত্তর ফালগুনকরা নূরানী মাদ্রাসার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে রয়েছে তার সরব উপস্থিতি। জনসাধারণের পাশে থেকে ভালো কিছু করার চেষ্টা করে যান সবসময়। এজন্যই ৬নং ওয়ার্ডের বাসিন্দারাও প্রচন্ড ভালোবাসেন তাকে।

এবিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী মো: জাহাঙ্গীর হোসেন বলেন, “অতীতেও ইউনিয়ন পরিষদের মেম্বার ও পৌরসভার কমিশনার হিসেবে সুখে-দুঃখে জনগণের পাশে থেকে মানুষের সেবা করেছি। ৬নং ওয়ার্ডবাসীর প্রতাশ্যার সাথে একমত পোষন করে এবারও কাউন্সিলর পদে নমিনেশন নেব ইনশাআল্লাহ্। এলাকাবাসীর ভোটে কাউন্সিলর নির্বাচিত হলে আমি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার পাশাপাশি সরকার থেকে বরাদ্ধকৃত ত্রাণ-সামগ্রী অসহায়দের মাঝে সঠিকভাবে বন্টন ও একটি সুন্দর-সমৃদ্ধ সমাজ বিনির্মাণের লক্ষ্যে ৬নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। এছাড়াও সমাজ থেকে অন্যায়-অবিচার ও মাদক-সন্ত্রাস দূরিকরণে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র ও যুবসমাজকে পাশে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ্। এজন্য আমি মহান আল্লাহ্ তা’য়ালার সাহায্য ও এলাকাবাসীর দোয়া প্রার্থনা করছি”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net