1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় মাদ্রাসা ছাত্রী অপহর : থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

ডেমরায় মাদ্রাসা ছাত্রী অপহর : থানায় মামলা

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ২৬১ বার

রাজধানীর ডেমরায় এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা মঙ্গলবার সন্ধায় ডেমরা থানায় এ মামলা করেন। আসামিরা হলেন-ডেমরার কোনাপাড়া বসবাসরত চাঁদপুরের সদর থানার মদনা গ্রামের মৃত মনির হোসেন বেপারির ছেলে অপহরণকারী মেহেদী হাসান বেপারী (১৯) ও সহযোগী তার মা তানজিলা বেগম (৫০), একই এলাকার মোহাম্মদ (২৬), আবুল কালাম বেপারী (৪০) ও লুৎফর রহমান গাজীর ছেলে রাসেল গাজী টিপুসহ (২৭) অজ্ঞাত আরও ২/৩ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপহৃত ওই মাদ্রাসা ছাত্রী কোনাপাড়াস্থ একটি মাদ্রায় মেসকাত জামাতে পড়াশোনা করত। মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায়ই মেহেদী হাসান বেপারী মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। মেয়েটি ওই প্রস্তাবে সাড়া না দেওয়ায় সে তার ওপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে মেহেদী তার সহযোগীদের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে গত ২৪ অক্টোবর সন্ধায় মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে মেয়েটিকে অপহরণ করে।

এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. আব্দুল আওয়াল বলেন, আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। অপহৃতকে উদ্ধার দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net