1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী থেকে জ্বীনের বাদশা পরিচয়ের দুই প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন 

নরসিংদী থেকে জ্বীনের বাদশা পরিচয়ের দুই প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪৭২ বার

নরসিংদীর মনোহরদী থানার বীরগাঁও থেকে জ্বীনের বাদশা পরিচয়ের দুই প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন মনোহরদীর বীরগাঁও গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে সোনামউদ্দিন (৮০) ও নরসিংদী সদর উপজেলার পশ্চিম দত্তপাড়ার আসাদ মিয়ার ছেলে সাদিকুর রহমান ওরফে সিদ্দিক (৪৪)।
সোমবার নরসিংদী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ নভেম্বর মঙ্গলবার জনৈক ফারুক আহমেদ নরসিংদী সদরের দত্তপাড়া সিএন্ডবি রোডে চায়ের দোকানে বসে চা পান করাকালে পাশে বসে থাকা আসামী প্রতারক সাদিকুর রহমান ওরফে সিদ্দিক বলে উঠে ১৪ বছর মামলা চালাইয়া জায়গার কোন হদিস পাইলাম না, সেই মামলার কাগজ পাইলাম সোনাম উদ্দিন হুজুরের কাছে গিয়ে।
জনৈক ব্যক্তির জমিজমা নিয়ে বিরোধ ছিল। জনৈক ব্যক্তি প্রতারকের কথা বিশ্বাস করে এবং তার জমি নিয়া বিরোধ থাকায় প্রতারকের সাথে কথা বলে। প্রতারক সিদ্দিক একটা মোবাইল নম্বরে হুজুরের সাথে কথা বলায় এবং হুজুর সরাসরি যেতে বলে। ৪ নভেম্বর জনৈক ফারুক আহমেদ প্রতারক সিদ্দিকের সাথে মনোহরদীর বীরগাঁও এলাকায় জ্বীনের বাদশা সোনাম উদ্দিনের কাছে যায়।

প্রতারক জ্বীনের বাদশা সোনাম উদ্দিন আলখাল্লা পোশাক পড়ে জ্বীন সেজে কন্ঠ নকল করে কথা বলে এবং জনৈক ব্যক্তির মনে বিশ্বাস স্থাপন করায়। জমি ও ভালো চাকরী পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ধাপে জনৈক ব্যক্তির নিকট হতে ৩ লক্ষ ৪০ হাজার ৪৯০ টাকা হাতিয়ে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর কাজ না হওয়ায় জনৈক ব্যক্তির মনে সন্দেহ হয়।
জনৈক ব্যক্তি ৮ নভেম্বর পুলিশ সুপার নরসিংদীর কার্যালয়ে মৌখিক অভিযোগ করলে এসআই তাপস কান্তি রায়, ডিবি নরসিংদী তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করেন এবং বাদীসহ অভিযান পরিচালনা করিয়া ৯ নভেম্বর দিবাগত রাত ১২ টায় মনোহরদী থানাধীন বীরগাঁও সাকিন হতে প্রতারক জ্বীনের বাদশা সোনাম উদ্দিন ও সাদিকুর রহমান ওরফে সিদ্দিকদ্বয়দের গ্রেফতার করেন।
এসময় প্রতারকদের নিকট হতে ৬০ হাজার টাকা, ১টি পাথর যুক্ত আংটি, ৩টি আকিদ পাথর ও জ্বীনের বাদশা সাজার আলখাল্লা পোশাক উদ্ধার করেন। বেশ কিছুদিন যাবত পুলিশের নিকট অভিযোগ আসতেছিল যে, একটা সংঘবদ্ধ প্রতারকচক্র জ্বীনের বাদশা সেজে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ ঘটনায় মনোহরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net