1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে কমিউনিটি ব্যাংক পাঁচদোনা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

নরসিংদীতে কমিউনিটি ব্যাংক পাঁচদোনা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৩০২ বার

নরসিংদী জেলা দেশের অন্যতম বাণিজ্য নগরী ও অর্থনীতির অন্যতম কেন্দ্রভূমি। এ অঞ্চলটি ব্যবসা কেন্দ্রীক কর্পোরেট, এসএমই ও বৈদেশিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। নরসিংদীবাসীর কাছে আধুনিক ব্যাংকিং সেবাকে পৌঁছে দিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আমজাদ টাওয়ার ২য় তলা পাঁচদোনা, নরসিংদীতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাঁচদোনা শাখা ZOOM প্লাটফর্মের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়। ZOOM প্লাটফর্মের মাধ্যমে নরসিংদীর পাঁচদোনাসহ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৭টি শাখার ডিজিটালি উদ্বোধন ফলক উন্মোচন ও কেক কেটে শাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দেশের ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র এই নরসিংদীতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাঁচদোনা শাখাটি অত্র জেলার ব্যবসায়িক লেনদেনকে আরো সহজ করতে কাঙ্খিত গ্রাহক বান্ধব বিভিন্ন সেবা নিয়ে হাজির হয়েছে। নরসিংদীর উন্নয়নের অগ্রযাত্রায় কমিউনিটি ব্যাংক তার পরিসেবা প্রদানের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান উন্নয়নের অংশীদার হয়ে উঠবে।
অনুষ্ঠানে ZOOM প্লাটফর্মের মাধ্যমে পাঁচদোনা শাখা থেকে যুক্ত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক পাঁচদোনা শাখা ম্যানেজার, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জনাব আলী হোসেন শিশির সি,আই,পি এবং নরসিংদী জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net