1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পৃথিবীর অনেক মুসলিম দেশেই ভাস্কর্য রয়েছে, মতিয়া চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

পৃথিবীর অনেক মুসলিম দেশেই ভাস্কর্য রয়েছে, মতিয়া চৌধুরী

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২১৬ বার

জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও নকলা-নালিতাবাড়ীর এমপি মতিয়া চৌধুরী বলেছেন, করোনার দুর্যোগে পৃথিবীর উন্নত দেশ সমূহ কাইত (অর্থনৈতিক বিপর্যয়) হয়ে পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় এর তেমন কোন প্রভাব পড়েনি, ভাস্কর্য স্থাপনের বিষয়ে তিনি বলেন, পৃথিবীর অনেক মুসলিম দেশেই দৃশ্যমান ভাস্কর্য রয়েছে। ইরানের সিরাজ শহরে আল্লামা শেখ সাদির ভাস্কর্য বিদ্যমান রয়েছে যা আমি নিজ চোখে দেখে এসেছি। কাজেই ভাস্কর্য আর মুর্তিস্থাপনের বিষয়টি যে পার্থক্য রয়েছে তা না বুঝে একটি মহল ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

বুধবার রাতে মুক্তমঞ্চে শেরপুরের নকলা পৌরসভার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২য় শ্রেণির টপটেন ২৯০জন শিক্ষার্থী এবং ১৪৪জন জেলেদের মাঝে সোলার বাতি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক ও ঢেউটিন এবং পরীক্ষা কেন্দ্র ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০ জোড়া করে ব্রেঞ্চ প্রদান করেন।

বিতরণ কালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, ইউএনও জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ওসি মুশফিকুর রহমান, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net