1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশন পূর্বাঞ্চল শাখার আহবায়ক কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ 

পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশন পূর্বাঞ্চল শাখার আহবায়ক কমিটি গঠন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৪১ বার

বাংলাদেশ পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশন পূর্বাঞ্চল শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কুমিল্লা শহরের হোটেল নুরজাহানে কুমিল্লা জেলা পোল্ট্রি খামার রক্ষা পরিষদের উদ্যোগে আয়োজিত জরুরী সভা শেষে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বি-বাড়িয়া, চট্রগ্রামের একাংশ, লক্ষীপুর জেলার নেতৃবৃন্দের সমন্বয়ে এ কমিটি ঘোষনা করা হয়।

এতে কুমিল্লা জেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী আবদুল মালেককে আহবায়ক ও কুমল্লিা জেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান মজুমদারকে সদস্য সচিব মনোনীত করা হয়।

আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলো; কামরুল আলম (সাধারন সম্পাদক- ফেনী জেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশন), ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন (সাধারন সম্পাদক- নোয়াখালী জেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশন), মো: এমদাদুল বারী (সভাপতি- বি-বাড়ীয়া জেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশন), মো: আলাউদ্দিন (সভাপতি- মিরশ্বরাই উপজেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশন, চট্রগ্রাম), মো: কবির আহাম্মদ (সভাপতি- চাঁদপুর জেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশন)

নব মনোনীত কমিটির সদস্য সচিব খলিলুর রহমান মজুমদার জানান, পূর্বাঞ্চল শাখার আওতাধীন সকল জেলা থেকে কমপক্ষে ১ জন সদস্য নিয়ে মোট ১৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হবে এবং তাদের সকলকে নিয়ে শীঘ্রই “খামারী বাচাও দেশ বাঁচাও” শ্লোগানে পোল্ট্রি শিল্পকে রক্ষার স্বার্থে পরবর্তী কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net